মিত্রদের নিয়ে ইসরাইলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ দুপুর
  • ২৭৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। পরিকল্পনা অনুযায়ী, একই সময়ে একাধিক দিক থেকে হামলা চালাতে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার হামাস, ইয়েমেনের হুথি এবং ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের সম্ভাব্য এই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন ইসরাইলি কর্মকর্তারা। আরব সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনেও ইঙ্গিত মিলেছে, ইরান এবার ইসরাইলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে হামলার প্রস্তুতি নিচ্ছে।

জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, এ লক্ষ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে উত্তেজনা বাড়ানোর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৩ সালের হামলা থেকে শিক্ষা

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালায় হামাস। ওই হামলার আগে ইরান কিংবা হিজবুল্লাহকে বিষয়টি জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামাস এককভাবেই ওই হামলা পরিচালনা করেছিল।

হামাসের ওই হামলার সময় ইরান ও হিজবুল্লাহ সমন্বিতভাবে ইসরাইলের বিরুদ্ধে হামলায় অংশ নেয়নি। এবার সম্ভাব্য হামলার পরিকল্পনায় সেই অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, এবার একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালানোর মাধ্যমে একাধিক ফ্রন্ট খোলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad