যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব অ্যাডাম টেল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ দুপুর
  • ২০৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ড্যান ড্রিসকলের পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প টেলের নিয়োগের ঘোষণা দেন।

ট্রাম্প জানান, অ্যাডাম টেল বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘অবিলম্বে’ ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে গত মঙ্গলবার সেনাসচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে তার মতবিরোধ চলছিল।

ড্রিসকলের পদত্যাগের পর তার ভূমিকার প্রশংসা করে বিবৃতি দেন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকাকে আবার শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল কার্যকর ভূমিকা রেখেছেন।

আনা কেলির ভাষ্য, ড্রিসকল ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর জোর বাড়িয়েছেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাতেও তিনি সহায়তা করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad