দুর্ঘটনার শিকার আইকনিক পরিবহনের বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য রিজার্ভ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাসটি ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক