বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়ক সম্প্রসারণ ও ভূমি অধিগ্রহণের কারণে সড়কসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং ভূমির মালিকদের অনেকে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।
বক্তারা ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান। একই সঙ্গে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি ও দীর্ঘসূত্রতা বন্ধের আহ্বান জানান তারা।
তারা বলেন, নিরপেক্ষ ও সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা নিশ্চিত করে দ্রুত তাদের পাওনা পরিশোধের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচির আয়োজকেরা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে যাবেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স