সংবাদ সম্মেলনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ দুপুর
  • ২৭৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
সংবাদ সম্মেলন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অসুস্থ হয়ে পড়েন।

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চ সফল করার সর্বশেষ প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে থাকা ক্ষমতাসীন দলের অধীনে প্রশাসন, আমলাতন্ত্রসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের সবচেয়ে বড় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে প্রশাসনিক সহযোগিতা দিতে হবে। এর মাধ্যমে সরকার জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad