বিএফডিসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে বিশেষ এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা প্রদর্শিত হবে।
প্রদর্শনীর প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর থাকছে সালমান শাহর অভিষেক চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর শেষ দিন ৮ সেপ্টেম্বর দর্শকরা উপভোগ করবেন ‘তোমাকে চাই’।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মারা যান নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই নায়ক। তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতিবছরই ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স