রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ দুপুর
  • ২৬০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সিআর মামলা নং-৩২১/১০ (গুলশান)-এর আসামি মোঃ লুৎফর রহমান, পিতা- মোঃ আব্দুল মালেক খন্দকার, সাং-ধানগড়া এবং সিআর মামলা নং-২০৫/২০২৬-এর আসামি মোঃ সজিবুর রহমান, পিতা- মোঃ আব্দুর রশিদ, সাং-বেড়া বাজুয়া। তারা উভয়েই রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) অনুযায়ী অভিযান পরিচালনা করে রায়গঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad