সারের দাবিতে শৈলকূপায় মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ দুপুর
  • ৩০৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ঝিনাইদহের শৈলকূপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে গাড়াগঞ্জ-শৈলকূপা সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় কৃষকদের ভাষ্য, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সার সংগ্রহের জন্য তাঁরা গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজ’-এ যান। তবে ডিলারের লোকজন সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকেরা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন।

এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার নিয়ে কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কৃষকেরা সার পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad