লেবাননের হাসপাতালে হামলার দায় স্বীকার ইসরাইলের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ বিকাল
  • ৩৬১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। তবে তাদের দাবি, হাসপাতালটি তখন আর চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল না; সেখানে হিজবুল্লাহ একটি কমান্ড সেন্টার স্থাপন করেছিল।

আইডিএফের ভাষ্য, গত কয়েক সপ্তাহে ওই স্থাপনা থেকে হিজবুল্লাহর সদস্যদের গোলাবর্ষণ ও পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে দেখা গেছে। এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কমান্ড সেন্টার এবং সেখানে থাকা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

এর আগে লেবাননের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরাইলি বিমান হামলায় গাঁদুর হাসপাতালটি ধ্বংস হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা করে হাসপাতালটিকে ‘সম্পূর্ণ বেসামরিক’ স্থাপনা হিসেবে উল্লেখ করেন।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। রোববার ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, ইসরাইলের দাবি, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবেই দক্ষিণ লেবাননে এসব অভিযান চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad