কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, নিহত ১২

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ দুপুর
  • ৩৯০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ এখনো চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে বিপুলসংখ্যক মানুষ একটি সরু সিঁড়ি দিয়ে ভবনটির বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। এতে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

অগ্নিকাণ্ডের পর জনসমাগম হয়—এমন অনুষ্ঠান আয়োজনের স্থানগুলোতে নিয়মিত ও কঠোর নিরাপত্তা পরিদর্শনের ঘোষণা দিয়েছে কঙ্গো সরকার। নিরাপত্তা মানদণ্ড পূরণে ব্যর্থ কোনো স্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বাসস




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad