পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও টাই-ইন কাজের জন্য আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময়ে বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকার শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি স্টেশন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়তে পারেন।
পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রথম দর্পণ,ডেস্ক