আজান-কিরাতসহ ৭ প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জনকে পুরস্কার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ বিকাল
  • ৪৩৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য মুফতি শরীফ উল্লাহ ও মুফতি মনির হোসেন কাসেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক রফিক উল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালকসহ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং ওলামায়ে কেরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আজান, কিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, আরবিতে খুতবা লিখন ও রচনা—এই সাতটি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী মোট ৭০ জনের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad