ডেঙ্গু সচেতনতায় দেশজুড়ে প্রচারণা চালাবে

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ দুপুর
  • ৩৮৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
তৃণমূলের শূন্য পদ পূরণে সাংগঠনিক পুনর্গঠন, উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

তৃণমূলের বিভিন্ন পর্যায়ে শূন্য পদ পূরণ করে সাংগঠনিক পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলের সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড তথা জাতীয় স্থায়ী কমিটির সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশজুড়ে ডেঙ্গু সচেতনতা প্রচারণা

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকার পাশাপাশি সারা দেশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হবে।

রিজভী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এসব প্রচারপত্র তৈরি করা হয়েছে। স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে এবং মশার বংশবিস্তার রোধে পর্যাপ্ত ডাস্টবিন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।

শূন্য পদ পূরণে সাংগঠনিক পুনর্গঠন

সাংগঠনিক পুনর্গঠনের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকের মৃত্যু এবং বহিষ্কারের কারণে বেশ কিছু পদ শূন্য হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত পদোন্নতির মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করে পদগুলো পূরণের সিদ্ধান্ত হয়েছে।

উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়াও নির্ধারণ করেছে বিএনপি।

রিজভী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেই ফরম জমা দিতে হবে।

এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড তথা জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পর উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad