হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ দুপুর
  • ৩০৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কোনো ধরনের দর-কষাকষির অংশ হিসেবে ইরান ছাড়বে না বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর। তাঁর মতে, তেহরান এখন গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে কৌশলগত প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো অ্যালান আইর আল-জাজিরাকে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ঠেকানোই ইরানের নেতৃত্বের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান উপায় হিসেবে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে দেখছে।

তিনি বলেন, কোনো ধরনের সমঝোতা বা দর-কষাকষির বিনিময়ে ইরান এই নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না।

আইরের মতে, বিশ্ব অর্থনীতির ওপর ক্ষতির মাত্রা সীমিত রাখতে চাইলে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে অন্তত স্বল্প মেয়াদে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে।

তিনি আরও বলেন, কূটনীতির কেন্দ্র এখন ওয়াশিংটন থেকে উপসাগরীয় দেশগুলো ও ইরাকের দিকে সরে যাচ্ছে। প্রয়োজনীয় মাত্রায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় যুক্তরাষ্ট্র এখন ‘অনিচ্ছুক এবং অক্ষম’ বলেও মন্তব্য করেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad