অবসর নিচ্ছেন না অমিতাভ, ঘুমাতে যাওয়ার কথাই বলেছিলেন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ বিকাল
  • ৩৬১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অভিনয়জীবন থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। সম্প্রতি নিজের ব্লগে ‘এ বার অবসর নেওয়ার সময় হয়েছে’ মন্তব্য করে জল্পনা তৈরি করেছিলেন তিনি। পরে সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে অমিতাভ জানিয়েছেন, কাজ থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি; রাতে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে ওই মন্তব্য করেছিলেন।

কয়েক দিন আগে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘এ বার অবসর নেওয়ার সময় হয়েছে। রাত হয়ে গিয়েছে, রাত ডাকছে।’ তাঁর এমন মন্তব্যের পর অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি দীর্ঘ অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি?

এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম পর্ব সঞ্চালনা করতে গিয়ে প্রতিযোগীদের জীবনের নানা কঠিন ও আবেগঘন অভিজ্ঞতার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অমিতাভ। তিনি জানিয়েছিলেন, অনেক প্রতিযোগী তাঁদের জীবনের গভীর ব্যক্তিগত কাহিনি নিয়ে অনুষ্ঠানে আসেন। এসব ঘটনা শুনে কখনো কখনো সঞ্চালকের দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়ে।

সেই অভিজ্ঞতার পরই তিনি ব্লগে লিখেছিলেন, ‘এ বার আমি অবসর নিতে চাই। রাত হয়ে গিয়েছে, রাত ডাকছে।’ এ মন্তব্য ঘিরেই তাঁর কাজ থেকে অবসর নেওয়ার জল্পনা ছড়িয়ে পড়ে।

এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অমিতাভ। তাঁর ভাষ্য, ‘রাত হয়ে গিয়েছে, এ বার অবসর নেওয়ার সময়’ বলতে তিনি রাতে ঘুমাতে যাওয়ার কথাই বুঝিয়েছেন। কাজ থেকে অবসর নেওয়ার কোনো ইঙ্গিত তিনি দেননি। অমিতাভ স্পষ্ট করে বলেন, ‘না, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে এর অর্থ হল, আমি এ বার ঘুমোতে যাচ্ছি।’

২০০০ সালে শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম পর্ব থেকেই অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অমিতাভ বচ্চন। শুধু তৃতীয় পর্বে তাঁর পরিবর্তে সঞ্চালকের আসনে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এরপর আবার নিয়মিতভাবে অনুষ্ঠানের সঞ্চালনায় ফেরেন অমিতাভ।

তথ্যসূত্র: আনন্দবাজার ডট কম




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad