কালিয়াকৈরে মোটরসাইকেল ছিটকে ট্রাকচাপায় যুবক নিহত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ রাত
  • ২৬০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সামিউল আরাফাত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল আরাফাত টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া মহল্লার আব্দুল সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা হন সামিউল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় আশুকা সিএনজি পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে।

এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তথ্যসূত্র: নাওজোর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্র।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad