যৌতুকের দাবিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ দুপুর
  • ১০১৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ভোলার দৌলতখান উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী হাসনাইন মুসার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার চালতাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিডে ওই নারীর শরীর ঝলসে যাওয়ায় তাকে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ হাসনাইন মুসাকে আটক করে। তিনি বর্তমানে দৌলতখান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ হেফাজতে স্বামী

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অ্যাসিড নিক্ষেপের অভিযোগে হাসনাইন মুসাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad