ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ দুপুর
  • ৮৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই নানা অপপ্রয়াস চালিয়ে আসছে। দেশে অস্থিরতা সৃষ্টি করতে কোনো অপশক্তি, পতিত শক্তি কিংবা গণহত্যাকারীকে সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চলে আসছে। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

অপতৎপরতা বরদাশত করা হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো অপতৎপরতা দেশে চলতে দেওয়া হবে না।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এল। তবে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন কোনো নিশ্চিত তথ্য বা নির্দিষ্ট তারিখের কথা তিনি জানাননি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad