শুটিংয়ে আহত, কেমন আছেন ইমরান হাশমি?

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ রাত
  • ২১১৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শনিবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। তার কয়েক ঘণ্টা না যেতেই এবার অভিনেতা ইমরান হাশমির দুর্ঘটনার খবর পাওয়া গেল। রোববার (২১ ডিসেম্বর) সিনেমার শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, রাজস্থানে ‘আওইয়ারাপন ২’ সিনেমার শুটিং চলাকালীন পেটে আঘাত পান ইমরান।

শোনা যাচ্ছে, অনেক উঁচুতে ছিল শুটিং লোকেশন। আর সেখানেই শুটিং চলাকালীন পেটে মারাত্মক আঘাত পান ইমরান। আর এতে নাকি ছিঁড়েছে তার পেটের পেশি। আঘাত এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতর রক্তক্ষরণ শুরু হয়।

তবে প্রাথমিক চিকিৎসার পর ফের শুটিং ফ্লোরে ইমরান ফিরে কাজ শুরু করেন।

কাজের সঙ্গে কোনও আপস করতে রাজি নন ইমরান। শুটিংয়ে যাতে তার স্বাস্থ্যের জন কোনও প্রভাব না পড়ে তাই তা নিয়ে অত্যন্ত সচেতন থেকেছেন তিনি। যদিও তার স্বাস্থ্যের দিক মাথায় রেখেই সিনেমাটির টিমের পক্ষে শুটিং চালানো হচ্ছে বলেই খবর।

যদিও অভিনেতাকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ইতোমধ্যেই পছন্দের অভিনেতার স্বাস্থ্যের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই তার অনুরাগীদের মনে দেখা দিয়েছে উদ্বেগ। সামাজিকমাধ্যমে পছন্দের অভিনেতার আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

উল্লেখ্য, ইমরানের ‘আওয়ারাপন ২’ বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে সিনেমাটির সিক্যুয়েল আসার কথা ঘোষণা করেছিলেন ইমরান নিজেই।

বলে রাখা যায়, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমরান অভিনীত ‘আওয়ারাপন’। সব ঠিক থাকলে এই সিনেমার সিক্যুয়েল মুক্তি পাবে আগামী বছরের ৩ এপ্রিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad