কুমিল্লায় থানার কক্ষ থেকে ১৭ কিশোর পালানোর দাবি, পুলিশের বক্তব্য ভিন্ন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ দুপুর
  • ৮৪৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ১৭ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানার একটি কক্ষের দরজা ভেঙে তারা বেরিয়ে যায় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলছে, পরিবারের সদস্যদের ভিড়ের মধ্যে কয়েকজন কিশোর থানা থেকে চলে গিয়েছিল; পরে তাদের আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের দাউদকান্দি থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়।

সূত্রের দাবি, রাত ৯টার দিকে কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় কয়েকটি প্লাস্টিকের চেয়ারও ভাঙচুর করা হয়। পরে আটক কিশোরদের মধ্যে ১৭ জন পালিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে থানার একটি কক্ষে ভাঙা প্লাস্টিকের চেয়ার ও ক্ষতিগ্রস্ত দরজা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে ভাঙচুর ও পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। কিছু সন্দেহভাজন কিশোরকে আটক করার পর তাদের পরিবারের সদস্যরা থানায় ভিড় করেন। এ সময় কয়েকজন চলে যায়। পরে আমরা তাদের আটক করেছি।’

ওসি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad