আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৭ দুপুর
  • ২৯৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মগবাজারে কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করেন এই সংগীতশিল্পী। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।

ভোরে গাড়ি লক্ষ্য করে গুলি

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় আসিফ আকবরের গাড়িতে তিনি বা অন্য কেউ ছিলেন না। তিনি তখন ভবনটির ভেতরে নিজের ব্যক্তিগত কার্যালয়ে (স্টুডিওতে) অবস্থান করছিলেন।

গুলির ঘটনায় কেউ হতাহত হননি। তবে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অটোরিকশায় এসে গুলি, পালিয়ে যায় মালিবাগের দিকে

পুলিশ জানিয়েছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি একই অটোরিকশায় করে মালিবাগের দিকে পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

তদন্তে গুরুত্ব পাচ্ছে হামলার উদ্দেশ্য

ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীকে শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad