রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থী এখনো আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি কিংবা নির্বাচিত হয়েও ভর্তি নিশ্চায়ন করতে পারেননি, তারা এ ধাপে আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থীবাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা ১৭ অক্টোবরের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির এটিই সর্বশেষ আবেদনপর্ব। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ ছাড়া নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে পছন্দের কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন।
পছন্দ দেওয়া যাবে সর্বোচ্চ ১০ কলেজেআবেদন করতে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের পছন্দক্রমে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আসনসংখ্যা বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করতে হবে।
ভর্তি ও নিশ্চায়নের সময়সূচিনির্ধারিত সূচি অনুযায়ী, ৩০ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবেন। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বর কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে।
তবে আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিনে এ কার্যক্রম করা যাবে না।
ভুল তথ্য দিলে বাতিল হতে পারে আবেদনবিজ্ঞপ্তিতে কোটায় আবেদনকারীদের যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এ ছাড়া ভুল তথ্য দিয়ে আবেদন করা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করার কারণে কোনো জটিলতা তৈরি হলে তার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক