ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সৈয়দপুরে গ্রাহকদের বিক্ষোভ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ দুপুর
  • ৩০০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রশাসকের পদত্যাগ, দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাংকটির গ্রাহক ও স্থানীয় বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার সকালে শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ স্থানীয় গ্রাহক ও বিনিয়োগকারীরা বক্তব্য দেন।

বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করেন। তাঁদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও তিনি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, চলমান মামলাগুলোর অগ্রগতি এবং প্রশাসকের আওতাধীন বিভিন্ন জটিলতার কার্যকর সমাধান করতে পারেননি।

তাঁরা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এস আলম-সংশ্লিষ্ট সম্পদ বাজেয়াপ্তের দাবি

সমাবেশে বক্তারা এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের মূল উদ্যোক্তাদের কাছে মালিকানা হস্তান্তর এবং প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের শনাক্ত করে চাকরি থেকে বহিষ্কারের দাবিও তোলেন আন্দোলনকারীরা।

গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। ফলে ব্যাংক পরিচালনায় দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা রাখা যাবে না। দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন ও কার্যক্রম আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad