বিজেএস ১৮তম পরীক্ষায় দেশসেরা সাঘাটার আরিফ উল করিম সিয়াম

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার সন্তান আরিফ উল করিম সিয়াম। বুধবার প্রকাশিত চূড়ান্ত ফলে তিনি সারা দেশে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন।

আরিফ উল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নেন এবং মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করেন।

সিয়াম গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিম দম্পতির সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী ডা. তবিবা আজিজ পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)।

সিয়ামের সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমদিরপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক জয়নুল আবেদীন বলেন, ছোটবেলা থেকেই সিয়াম অত্যন্ত মেধাবী ছাত্র। তাঁর এই অর্জন ও কৃতিত্ব দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে বলে তাঁরা আশা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad