বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রস্তাবিত কমিটির গঠনপ্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
কমিটির কার্যক্রম দৃশ্যমান করার নির্দেশএর আগে গত ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এ-সংক্রান্ত কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭ জুন অনুষ্ঠিত সপ্তম সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল নিয়ে প্রচার-প্রচারণা বাড়াতে হবে।
একই সঙ্গে জনসাধারণকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাউশির চিঠিতে সংশ্লিষ্টদের ওই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
নতুন সিদ্ধান্তের মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের উদ্যোগকে আরও বিস্তৃত করা হলো।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক