বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
মাদক সেবন নিয়ে পারিবারিক বিরোধস্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন। তাঁকে নিয়ন্ত্রণের জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আমিনুল হাসুয়া দিয়ে তাঁর মা জান্নাতুনকে কোপান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তাঁর বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আটক ছেলেঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা পুলিশ।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স