শনিবার সকালে উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হালিম নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ও দ্বন্দ্ব রয়েছে। পূর্ববিরোধের জেরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে হালিম নিহত হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) ডা. মো. ইকবাল হাসান জানান, সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই রোগীর অবস্থা আশঙ্কামুক্ত নয়।
তিনি আরও জানান, একই ঘটনায় হালিম নামে অপর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক