তারা হলেন—সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং সুবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বির মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা গভীরে চলে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করেন। পরে দুই তরুণের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)