সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার নিন্দা জিসিসির

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ৩১৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, হুতিদের এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি বেসামরিক মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছে।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি জিসিসির সমর্থন পুনর্ব্যক্ত করেন আলবুদাইভি। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

আলবুদাইভি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার এবং তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবের দিকে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad