থাইল্যান্ডে বন্যায় দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ দুপুর
  • ৭৪৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও একজন কোচ। আকস্মিক বন্যার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় তাঁদের দেশে ফেরার সময় অনিশ্চিত হয়ে পড়েছে।

আটকে পড়া খেলোয়াড়রা হলেন—রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাঁদের সঙ্গে রয়েছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় অবশ্য ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় এরই মধ্যে দেশে ফিরেছেন।

জানা গেছে, বন্যার কারণে থাই এয়ারওয়েজের যাত্রীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে বাংলাদেশ দলের সদস্যদেরও বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে, আটকে পড়া খেলোয়াড় ও কোচকে বিকল্প ফ্লাইটে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে তাঁদের ঠিক কবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad