ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ দুপুর
  • ৩১৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পারমিটের নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসাসংক্রান্ত এক পোস্টে এ সতর্কতা জানানো হয়।

দূতাবাসের পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কতদিন অবস্থান করা যাবে এবং কী শর্তে অবস্থান করতে হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

এতে আরও বলা হয়, কোনো বিদেশি নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে অথবা নিজ ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতে তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মার্কিন দূতাবাস বলেছে, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা এবং সঠিকভাবে ভিসা ব্যবহার করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad