রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন (ক৯) ইউনিটের প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ফ্র্যাঙ্কি মাটির নিচে ফাহাদের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকারীরা মাটি সরিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, বিশাল মাটির স্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এতে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ সদস্য, তিনটি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং একটি খননযন্ত্র অংশ নেয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর ক৯ ইউনিটের কুকুর ফ্র্যাঙ্কি ফাহাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে উদ্ধারকারী দল তাঁর মরদেহ উদ্ধার করে।
উদ্ধার অভিযান শেষে মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফাহাদ হোসানের বাংলাদেশের বাড়ি কোথায় এবং তিনি কতদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক