মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ পর্যন্ত ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম বোয়িং উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে গত এপ্রিল মাসে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। নতুন করে বোয়িংয়ের আরও ১১টি এবং এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হলে আগামী কয়েক বছরে বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৫৪টি।
৪৫ হাজার কোটি টাকায় ১৪ বোয়িংগত এপ্রিল মাসে প্রায় ৪৫ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ।
নতুন এয়ারবাস কেনার চুক্তি হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা আরও এগিয়ে যাবে। এর ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রথম দর্পণ,ডেস্ক