ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশীয় তালিকায় ৪ নম্বরে আইআইইউসি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ বিকাল
  • ৩৩৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।

টিএইচইর এবারের র‍্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও গুণগত মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের উদ্ধৃতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা।

আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অন্তর্ভুক্তি একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর আইআইইউসিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘টাইমস হায়ার এডুকেশন’ ও ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’-এ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারী ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে র‍্যাংকিংয়ে অংশগ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে র‍্যাংকিং কার্যক্রম আরও সুসংগঠিত করতে উপাচার্যের নেতৃত্বে একটি র‍্যাংকিং কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। সদস্য হিসেবে ছিলেন ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ, ড. মো. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মো. মাহি উদ্দিন।

উপাচার্য বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ ও শর্ত পূরণ করে কমিটি র‍্যাংকিংয়ে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে। আইআইইউসির বর্তমান অবস্থান সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফল বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, এ অর্জন আইআইইউসির যাত্রার সমাপ্তি নয়; বরং নতুন অধ্যায়ের সূচনা। মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক মানের গবেষণা, বৈশ্বিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্ব একাডেমিক অঙ্গনে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad