বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ দুপুর
  • ৫১৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার লেনদেনের একপর্যায়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে যায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এ সময় এর দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে তৈরি হওয়া উদ্বেগকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা বাড়ায় সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথে জাহাজ চলাচলে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে চাপ তৈরি হতে পারে। সেই আশঙ্কাতেই বাজারে তেলের দাম বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা যত বাড়বে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর তত বেশি চাপ তৈরি হতে পারে। ফলে সরবরাহ পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: আল-জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad