ওমানে অনুষ্ঠিত হবে সিরিজটি। আগামী ১৩ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এরপর ১৫ অক্টোবর দ্বিতীয়, ১৮ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ এবং ২৩ অক্টোবর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।
এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতিনভেম্বরে ওমানেই অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। তার আগে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। একইভাবে আফগানিস্তানও সিরিজটিকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে।
বাংলাদেশের যুব দলফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসাইন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমিন হোসেন, শাকিল খান, মেহরাব হাসান সিজান, রাকিবুল হোসেন, রবিউল হাসান অনিক, রুবায় ইসলাম রিজন, শেখ আতীকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স