ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ রাত
  • ২২৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকা মহানগরী উত্তর জামায়াত ১৫০টি গাড়ি নিয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচি সফল করতে মহানগরীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগরী নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিরোধী সরকারে পরিণত হয়েছে। এর পরিণতি কখনো সুখকর হয় না।

সভায় নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-খুলনা-যশোর ও কুষ্টিয়া অভিমুখী লংমার্চ ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে। কর্মসূচি সফল করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তারা।

সভায় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাজফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ও নাসির উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad