চাকরিতে যোগ দেননি ১৪৭১ জন, শিগগিরই প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ বিকাল
  • ২৯৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও ১ হাজার ৪৭১ জন চাকরিতে যোগ দেননি। তাদের মধ্যে নিয়োগপত্র পেয়েও নির্ধারিত সময়ে যোগ দেননি ৯১৮ জন। আর ৫৫৩ জন নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি।

এ ছাড়া বিভিন্ন কারণে আরও ৮৩ জন প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন। ফলে শূন্য পদ পূরণ এবং বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট কমাতে শিগগিরই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সুপারিশ পেয়েছিলেন ১৪ হাজার ৩৮৪ জন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ১৪ হাজার ৩৮৪ জনকে সুপারিশ করা হয়।

এরপর গত ২৪ সেপ্টেম্বর জেলাভিত্তিক নিয়োগের আদেশ জারি করে সুপারিশপ্রাপ্তদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। কয়েক ধাপে দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৩ হাজার ৮৩১ জন প্রার্থী কাগজপত্র জমা দেন।

অন্যদিকে ৫৫২ জন কোনো কাগজপত্র জমা দেননি। এদের মধ্যে একজন প্রার্থী মারা গেছেন। কাগজপত্র জমা না দেওয়া ৫৫৩ জন এবং নিয়োগপত্র পেয়েও কর্মস্থলে যোগ না দেওয়া ৯১৮ জন মিলিয়ে মোট ১ হাজার ৪৭১ জন সহকারী শিক্ষক পদে যোগ দেননি।

দ্রুত নতুন নিয়োগের প্রস্তুতি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আবদুর রহিম বলেন, অনেক প্রার্থী কাগজপত্র জমা না দেওয়ায় শুরু থেকেই বোঝা গেছে, তারা চাকরিতে আগ্রহী নন। আবার কেউ নিয়োগপত্র পেয়েও যোগ দেননি। তাদের অনেকের অন্যত্র চাকরি হয়ে থাকতে পারে।

তিনি বলেন, সরকারি নিয়োগে এ ধরনের ঘটনা নতুন নয়। তবে একটি বড় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সময় ও অর্থ ব্যয় হয়। এরপরও পদ শূন্য থাকলে বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট তৈরি হয়।

এ কারণে শূন্য পদ পূরণে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad