জুলাই আন্দোলনে শিক্ষার্থীর চোখ নষ্টের মামলা: সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ দুপুর
  • ৩৮০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে এক শিক্ষার্থীর ডান চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হামিদুল আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে হামিদুল আলমকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুজ্জামান তাঁকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা।

আন্দোলনের সময় গুলিতে চোখ হারান সিয়াম

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী সিয়াম ব্যাপারী। গুলিতে তাঁর ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার পর ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় মামলাটি করেন সিয়াম। ওই মামলায় হামিদুল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

দুর্নীতির মামলায় আগে থেকেই কারাগারে

এর আগে গত ৬ মে বগুড়ায় দায়ের করা একটি দুর্নীতির মামলায় হামিদুল আলমকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় তাঁকে এবার শিক্ষার্থীকে গুলি করে চোখ নষ্ট করার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হলো।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad