সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ বিকাল
  • ২১৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং পরিস্থিতিসংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস জানায়, চলমান পরিস্থিতিসংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতিসংশ্লিষ্ট ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব তথ্য মোবাইল ফোনে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নম্বরগুলো হলো—

শ্রমসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৫

পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৬

ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪

মৃত্যু-সংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

এ ছাড়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও হালনাগাদ তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র: রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad