কমল স্বর্ণের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ দুপুর
  • ৭২৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। নতুন এই দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

কোন ক্যারেটে কত দাম

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। নতুন সিদ্ধান্তে এই মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

অলঙ্কার কেনায় প্রযোজ্য হবে মজুরি

বাজুস জানিয়েছে, নতুন দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad