ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়াও জরুরি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ রাত
  • ২০৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শুধু ভালো ফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার ভোলা শহরে সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ভোলার ১৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মো. রাইসুল আলম।

বক্তারা বলেন, জ্ঞান অর্জন ও ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হবে। সমাজে মেধাবী ও দক্ষ মানুষের অভাব না থাকলেও সৎ ও নিষ্ঠাবান মানুষের প্রয়োজন রয়েছে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলের পেছনে না ছুটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পুরো জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এ কারণে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা জানায়, এ আয়োজন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে ভবিষ্যতেও জাতীয় বন্ধুজন পরিষদ পাশে থাকবে বলে তারা আশা প্রকাশ করে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad