বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ রাত
  • ২৯৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি : এআই দিয়ে তৈরি
কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। একসঙ্গে এত মানুষ কুকুরের কামড়ের শিকার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাত্র দুই ঘণ্টার মধ্যে কুকুরের কামড়ে আহত প্রায় ২২ থেকে ২৫ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।

আহতদের মধ্যে বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা (৩০)-এর নাম জানা গেছে। এ ছাড়া আরও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় একটি কুকুর পথচারীসহ সাধারণ মানুষের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। একের পর এক আহত ব্যক্তি হাসপাতালে আসায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়।

ঘটনার পর থেকে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কুকুরটির আক্রমণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ডা. রেজা সারোয়ার বলেন, ‘মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২২ থেকে ২৫ জন কুকুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়ে হাসপাতালে এসেছেন। এগুলো পাগলা কুকুরের কামড় হয়ে থাকলে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সময়ে এত মানুষ কীভাবে কুকুরের আক্রমণের শিকার হলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad