আল্লামা যাইনুল আবেদিন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের বাসিন্দা। পবিত্র কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া হিসেবে পাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ সম্মান ও আনন্দের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এ প্রাপ্তিকে ঘিরে স্থানীয় সুধীসমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র কাবা শরিফ অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া পাওয়ার ঘটনাটি তাই স্থানীয় ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রথম দর্পণ,ডেস্ক