শনিবার সকালে গুইমারা উপজেলার কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় সড়কে আগুন দেন অবরোধকারীরা। এর আগে গভীর রাতে উপজেলার হাফছড়ি এলাকায় সড়কের পাশে কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়। এতে সকাল থেকে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সড়ক সচলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ। গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হঠাৎ করে গভীর রাতে সড়কে গাছ ফেলে রাখা ও অবরোধের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, উপজেলার হাফছড়িতে গাছ কেটে এবং বাইল্যাছড়িতে সড়কে আগুন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক