অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ বিকাল
  • ৩৮২৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল



নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য অর্জনের পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।'


আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ দল বাছাইপর্বে টানা সাত ম্যাচে জয় তুলে নেয়। ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য দেখায় টাইগ্রেসরা। বাছাইপর্বে এই সাফল্যের পর দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা দলের সদস্যদের স্বাগত জানান।'


বিসিবি সূত্রে জানা গেছে, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।'






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad