বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল; পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ভোট, এরপরই ক্রিকেট বোর্ডের নেতৃত্বে সাবেক অধিনায়ক

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৭ জুন ২০২৬, ১১:২৮ রাত
  • ২৬৬০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো তামিম ইকবাল-এর হাত ধরে। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালনের পর এবার তিনি নির্বাচিত সভাপতি হিসেবে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তামিম। পরে নবনির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি।

এর মধ্য দিয়ে তামিম বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। বোর্ডের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ভোট তামিমের

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী অংশ নেন, যার মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হন।

নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পান ৬৮ ভোট।

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শানিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রব্বানী, ডা. মাহবুব আহমেদ শামীম এবং সাকিফ আহমেদ।

অন্যদিকে বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ নির্বাচনে পরাজিত হন।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদ

ক্যাটাগরি-১ থেকে বিভাগীয় ও জেলা ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিরা পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী, শফিকুল আলম, শান্তনু ইসলাম, মীর শাকরুল আলম, মির্জা ফয়সাল আমীন, আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মিজানুর রহমান।

ক্যাটাগরি-৩ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড দেশের ক্রিকেট প্রশাসনে কী ধরনের পরিবর্তন আনে, সেদিকে এখন নজর ক্রিকেটাঙ্গনের। তাঁর সামনে জাতীয় দলের কাঠামোগত উন্নয়ন, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট পরিকল্পনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad