‘বিশ্বকাপে একদিন শক্তিশালী দল হবে বাংলাদেশ’ — ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ০৮:৩৬ রাত
  • ১৪০১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, পরিকল্পিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে শক্ত অবস্থান তৈরি করবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা এবং ক্রীড়াবিদদের কল্যাণে বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণ করা হবে।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’-এর মাধ্যমে নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও ২০০ জন খেলোয়াড়কে এ সুবিধার আওতায় আনা হবে। ফলে ক্রীড়া কার্ডধারীর সংখ্যা বেড়ে ৫০০ জনে উন্নীত হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ ও প্রতিযোগিতামূলক খেলোয়াড় তৈরির মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়াও আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদরা অনুষ্ঠানে অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad