খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা আইআরজিসি প্রধানের, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ১৭৯৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড কখনোই বিস্মৃত হবে না এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতেই হবে।

বৃহস্পতিবার খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদে দাফনের পর দেওয়া এক বক্তব্যে ভাহিদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে।”

আইআরজিসি প্রধান আরও বলেন, ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের শত্রুরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধের শক্তিকে দুর্বল করার যে চেষ্টা করছে, তা কখনো সফল হবে না। তাঁর ভাষায়, “এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড প্রতিরোধের পতাকাকে নামিয়ে আনতে পারবে না।”

তিনি জোর দিয়ে বলেন, শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা ইরানের জন্য একটি চূড়ান্ত, বৈধ ও অবিচ্ছেদ্য দাবি হয়ে থাকবে।

উল্লেখ্য, খামেনির মৃত্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, প্রতিশোধের এই ঘোষণার ফলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad