দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান, শুরু অষ্টম কমিশনের কার্যক্রম

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০২:২৮ দুপুর
  • ১৩৫১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ প্রায় পাঁচ মাস কমিশন শূন্য থাকার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য।

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা অপেক্ষার অবসান হলো। তাদের যোগদানের পরই দুদকের অষ্টম কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দুদকের নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের ফলে প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad